Toothbrushing Cover Blob

বাইচ্চাইনতের দাঁত মাজবার গাইড

সুস্থ হাসি ঘর থাকি শুরু অয়: আফনার বাইচ্চার দাঁত মাজবার নিয়ম

গাইডটা ডাউনলোড করইন
Row edge-slant Shape Decorative svg added to top

দুধ দাঁত কিতার লাগি দরকারি অয়?

Section-Line_Toothbrushing-Orange

দুধ দাঁত খালি প্র্যাকটিসের লাগি নায়। ই দাঁত বাইচ্চারে কামড়াইতে, চাবাইতে, ঠিকমতো কথা কইতে, আসল দাঁত ঠিক জায়গাত আনতে সাহায্য করে আর হাসবার সময় আত্মবিশ্বাস বাড়ায়। দাঁতের যত্ন না লইলে দাঁত ক্ষয় অওয়া শুরু অয়, এর লাগি বেদনা, সংক্রমণ আর দীর্ঘমেয়াদি মুখের সমস্যা অইতে পারে।

আফনে জানইন নি?

৫-৯ বছরের বাইচ্চাইনতের লাগি ক্ষয় অওয়া দাঁত তোলার অপারেশন সবথাকি বেশি করা অয়।

৫ বছরের প্রতি ৫ জনের মাঝে ১ জনের বেশি
ে প্রতি ৪ জনের মধ্যে ১
বাইচ্চার দাঁত ক্ষয় রোগ থাকে কিন্তু ইগুনতের প্রায় পুরাটাও আটকানি যায়!

ফয়লা থাকি নিয়মিত দাঁত মাজাইলে ছোট থাকি বড় হওয়া পর্যন্ত ভালা দাঁতের অভ্যাস গড়িয়া উঠে।

নিম্নোক্তদের দ্বারা যৌথভাবে তৈরি করা হয়েছে

বাইচ্চার দাঁত মাজা

Section-Line_Toothbrushing-Green

কোনসময় মাজবা:

  • প্রথম দাঁত উঠার সাথে সাথেই (সাধারণত প্রায় ৬ মাস বয়সে) শুরু করুন।
  • প্রতিদিন বাড়িতে দুবার দাঁত মাজুন, বিশেষ করে ঘুমানোর আগে।
  • আপনার সন্তানের ৩ বছর বয়স পর্যন্ত তার দাঁত আপনি মাজুন। তারপর অন্তত ৭ বছর পর্যন্ত তদারকি করুন।

কেমনে মাজবা

  • ২ মিনিট ধরি সব দাঁত ভালা করি মাজবা।
  • মাজা শেষ করিয়া ছেপ ফালাইবা যাতে ফ্লুরাইড দাঁতো লাগি থাকে, পানি দিয়া কুলি করবা না।
  • ছোট ছোট সার্কেল করি মাজবা, সব দিক যাতে মাজা অয়। মাড়ি আর দাঁতের পিছে হালকা করি মাজতে ভুলবা না।

কিতা লাগবো?

ছোট হেডের নরম বা মাঝারি নরম ব্রাশ ব্যবহার করবা।

৩ মাস বাদে বাদে ব্রাশ বদলাইবা, অথবা ব্রাশ নষ্ট অইলে আরো আগে বদলাইবা।

ফ্লুরাইড টুথপেস্ট ব্যবহার করবা।

  • ৩ বছরের নিচে
    অল্প একটু পেস্ট দিবা যেটাত কমপক্ষে ১০০০ppm ফ্লুরাইড থাকব।
  • ৩ বছরের উপরে
    মটরদানার সমান পেস্ট দিবা যেটাত ১৩৫০-১৫০০ppm ফ্লুরাইড থাকব।

পেস্টের প্যাকেটে ফ্লুরাইডের পরিমাণ দেখবা।

Parent helping child brush their teeth

টিপস

  • পুরা ২ মিনিট মাজাইবার লাগি দাঁত মাজবার গান বা টাইমার ব্যবহার করতা পারইন। দরকারি লিংক পেইজো গেলে দাঁত মাজবার গান পাইবা।
  • আয়না ব্যবহার করলে বাইচ্চায় দেখত পারব কই মাজের।
  • পছন্দের যেকোন একটা খেলনার দাঁতও লগে লগে মাজাইতে পারইন উৎসাহ দিবার লাগি।
  • আফনে লগে লগে দাঁত মাজলে বাইচ্চার হিকতে সুবিধা অয়।

দাঁত ভালা রাখবার অন্যান্য উপায়

Section-Line_Toothbrushing-Orange

খালি মাজলেউ শেষ না। আফনার বাইচ্চার দাঁত আর মাড়ি সুস্থ রাখবার লাগি আরও কিছু জিনিস করা লাগবো।

খাওয়া-দাওয়া


  • বাড়তি চিনি (খানি বা পানীয়ত যোগ করা চিনি) কমাইবা যেমন কেক, মিষ্টি, সস, জুস, স্মুদি, দই, ব্রেকফাস্ট সিরিয়াল ইতার মাঝে।
  • প্রধান পানীয় হিসাবে পানি আর দুধ খাইতে দিবা। মিষ্টি পানীয় দিলে খালি ভাত খাইবার সময় দিবা, আর ভালামতন পাতলা করি দিবা।
  • খানির ফাঁকে ফাঁকে মিষ্টি নাস্তা আর পানীয় কমাইবা।
  • পাউচ থাকি চুষিয়া খাওয়া লাগে ইলা খানি কম দিবা। দিলেও চুষতে না দিয়া চামচো ঢালিয়া দিবা।

বোতল, কাপ আর চুমুক দেওয়া


  • ৬ মাস থাকি খোলা কাপ বা ফ্রি-ফ্লো ভালভ থাকা কাপ ব্যবহার শুরু করবা।
  • ১২ মাস অই গেলে চুষা লাগে এমন বোতল বা সিপি কাপ বন্ধ করবা।

দাঁতের ডাক্তার দেখানি


  • ফয়লা দাঁত উঠবার বাদে আর ফয়লা জন্মদিনর হওয়ার আগেউ ফয়লা ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টো লইয়া যাইবা।
  • নিয়মিত চেকআপ চালু রাখবা – ডেন্টিস্টে সমস্যা আগেউ ধরতে পারে আর ক্ষয় না অউয়ার ব্যবস্থা লইত পারে।
  • আফনার বাইচ্চার দাঁতের যত্নের ব্যাপারে ডেন্টাল টিমের পরামর্শ লইবা।
Parent and child brushing their teeth

বিশেষ শিক্ষাগত চাহিদা এবং প্রতিবন্ধী (SEND) বাইচ্চার সহায়তা

Section-Line_Toothbrushing-Blue

বিশেষ প্রয়োজন(SEND), সেন্সরি সমস্যা, হাতের নড়াচড়া বা কথা কইবার সমস্যা থাকা বাইচ্চার লাগি দাঁত মাজা কঠিন অইতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ভালা একটা দাঁত মাজবার অভ্যাস গড়িয়া তুলবা, বড় অই গেলে শুরু করা কঠিন অয়। বহুত বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যায়।

টিপস

  • বিভিন্ন স্বাদের পেস্ট বা বিভিন্ন সাইজ আর টেক্সচারের ব্রাশ ব্যবহার করবা।
  • আস্তে আস্তে শুরু করবা: আগে ঠোঁটো ব্রাশ লাগাইবা, পরে ধীরে ধীরে মুখের ভিতরে নিবা।
  • বিভিন্ন জায়গাত (যেমন বেডরুম বা সোফাত) দাঁত মাজলে বাইচ্চায় বেশি মজা পাইব।